Sylheti AddA

Sylheti Culture and Community

Sat05192012

Last update05:21:09 AM GMT

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

poem

    • এত হাসি কোথায় পেলেএত হাসি কোথায় পেলে
      এত কথার খলখলানি
      কে দিয়েছে মুখটি ভরে
      কোন বা গাঙের কলকলানি |
      কে দিয়েছে রঙিন ঠোঁটে
      কলমী ফুলের গুলগুলানি |
      কে দিয়েছে চলন বলন
      কোন সে লতার দোল দুলানী | কাদের ঘরে রঙিন পুতুল
      আদরে যে টইটুবানি |
      কে এনেছে বরণ ডালায়
      পাটের বনের বউটুবানী |
      কাদের পাড়ার ঝামুর ঝুমুর
      কাদের আদর গড়গড়ানি
      কাদের দেশের কোন সে চাঁদের
      জোছনা ফিনিক ফুল ছড়ানি | তোমায় আদর করতে আমার
      মন যে হলো উড়উড়ানি
      উড়ে গেলাম সুরে পেলাম
      ছড়ার গড়ার গড়গড়ানি |