Sylheti AddA

Sylheti Culture and Community

Sat05192012

Last update05:21:09 AM GMT

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

সিলেটে অচিরেই স্পেশাল ইকনোমিক জোন স্থাপন হবে

সিলেট, ১৬ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অচিরেই সিলেটে স্পেশাল ইকনোমিক জোন স্থাপন করা হবে। এ জোন স্থাপন করা হবে মৌলভীবাজারের শেরপুরে। শিগগিরই সকল জনপ্রতিনিধিদের নিয়ে শেরপুরকে স্পেশাল ইকনোমিক জোন হিসেবে ঘোষণা করা হবে। শুক্রবার রাতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রদত্ত সংবর্ধনার অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শিগগিরই সিলেটে বিদ্যুত সমস্যার সমাধান করা হবে। সিলেটের সঙ্গে ভারতের সাত রাজ্যের বাণিজ্য প্রসারে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। চেম্বার সভাপতি ফারুক আহমদ মিসবাহর সভাপতিত্বে অর্থমন্ত্রীকে বাজেটোত্তর এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, এ মাসের ২৩ তারিখে সুনামগঞ্জে সীমান্ত হাট উদ্বোধন করা হবে। এ হাট অত্র এলাকার বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবে। তিনি এবারের বাজেটকে দরিদ্রবান্ধব উল্লেখ করে বলেন, এ বাজেট প্রদানের জন্য অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সম্মাননা প্রদান করা হলো। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিশ্ব বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াকে দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে মেয়র কামরান বলেন, রমজানের আগেই সিলেট নগরীর ফুটপাত হকারমুক্ত করা হবে। এছাড়া রমজানে দ্রব্যমূল্য অহেতুক বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। এফবিসিসিআই'র সভাপতি একে আজাদ হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। রাজনৈকিত স্থিতিশীলতা ও সৌহার্দ্য রক্ষায় সরকারকে আরো উদার হওয়ারও আহ্বান জানান তিনি। সভার শুরুতে সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহ সিলেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন। এ অনুষ্ঠানে অন্যান্যেন মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, শফিকুর রহমান চৌধুরী ও মাহমুদ সামাদ চৌধুরী কয়েস।