Posted by: PrInCe
on Jul 23, 2010
Tagged in: Untagged
যামু যামু কইরা যাইবার পারি নাই তোমার বাড়ি একটা বছর
জানিনা তুমি বদলাইয়া গেছ কত দূর
আমার পরানের মধ্যে সোহাগের পায়রা কান্দে
গত সাপ্তায় যামু বাড়ি করছিলাম পন
তোমার ছাইড়া কান্দে আমার এই দেহ মন।
তোমায় ভালবাসি বইলা ফিরাইছি কত কবুতরের ছাও
মনের মধ্যে সুখের সুরসুরি গুলার কইরা অবজ্ঞা
কষ্টের উদ্দ্যানে বইসা গোলাপের পাপড়ি ছিড়ি।
বুঝাইয়া রাখি নিজের মাথায় হাত ভুলাইয়া।
মাত্রতো আর কয়টা দিন।
ভালবাসার কষ্ট জানলে এমন বাসতাম না ভাল এমন কইরা!