Posted by: soha
on Jul 23, 2010
Tagged in: Untagged
হয়তো এ জীবনের বহ্নিশিখা একদিন
নিভে যাবে,
সেদিন কোন কিছুই কি জ্বলবে না?
হৃদয়ের কঠিন বরফ কি কোন দিন
আঘাত পেলেও গলবে না?
মেঘ কি পেরেছে কোন দিন
সূর্যের আলোকে রুখে দিতে?
কেউ কি পেরেছে কারো মনকে
তার হৃদয় থেকে কেড়ে নিতে?
স্মৃতিও একদিন নিমিষেই হারিয়ে যাবে,
রেখে যাবে কত আশা।
আমিও কি কোনদিন হারিয়ে যাবো না
সকলের হৃদয় থেকে?
হারিয়ে যাবে নাকি মোর ভালবাসা?
মৃত্যু কী কোন দিন শুনতে পাবে,
হৃদয় ভাঙ্গা কান্না?
দেখতে পাবে কি জ্বলন্ত চিতার
প্রজ্বলিত অগ্নি?
বেদনা কী কোনদিন - শুনতে পাবে
মৃত্যুর কলরব?
এ পৃথিবীও একদিন হারিয়ে যাবে।
হারাবে কি সব আশা, সব চাওয়া?